স্টাফ রিপোর্টার
চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১ টি ড্রেজার মেশিন ও ২ টি স্ট্রিল বডি নৌকা আটক করেছে ডিবি পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের চলতি নদীর তীরে ড্রেজার মেশিন ও নৌকা আটক করা হয়।
ডিবি পুলিশের এএস আই রিপন জানান, বুধবার ভোরে গোপনসূত্রের ভিত্তিতে সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের পাশে চলতি নদীতে অভিযান চালিয়ে ১ টি ড্রেজার মেশিন ও ২ টি স্ট্রিল বডি নৌকা আটক করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আরেকটি ড্রেজার মেশিন পানিতে ফেল দেওয়ায় আটক করা যায় নি।
ডিবি পুলিশের ওসি মো. আতিকুর রহমান বলেন, এই বিষয়ে মামলা দায়ের করা হবে।