স্টাফ রিপোর্টার
সদর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র প্রচেষ্টায় সদর উপজেলার চলতি নদীতে ব্রীজ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
শনিবার সকালে সুরমা ইউনিয়নে চলতি নদীর অক্ষয়নগর অংশে ব্রীজ নির্মাণের জন্য সমীক্ষা কার্যক্রম শুরু করেছে এলজিইডি’র নিয়োগপ্রাপ্ত সার্ভে ফার্ম সূচনা ইঞ্জিনিয়ারিং। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সমীক্ষা কার্যক্রম চলবে।
চলতি নদীর উপর সমীক্ষা চালানোর সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা সার্ভেয়ার হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সেতুগুলো নির্মিত হলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় সড়ক যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসেবে।