- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চলন্ত অটোরিকশায় আগুন, রক্ষা পেলে যাত্রীরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশা অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে জগন্নাথপুর উপজেলা সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা পথিমধ্যে চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে গাড়ীটি ভস্মীভূত হয়। আগুন দেখেই চালক চালক ও যাত্রীরা গাড়ী থেকে নেমে যাওয়া তাঁদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পৌরশহরের হেলিপ্যাড সিএনজি স্ট্যান্ডের চেয়ারম্যান মিন্টু মিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করা হলে ঘটনাস্থলে তারা আধা ঘন্টা পর আসেন। এর মধ্যে আমাদের স্ট্যান্ডের গাড়ি চালকরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক এবং ৫ যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গাড়িটি সম্পন্ন আগুনে পুড়ে গেছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সহকারি ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আগুন নিয়ন্ত্রণ এসে গেছে। পরে আমরা চলে আসি।

  • [১]