- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চলে গেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হান্নান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল হান্নান (৮২)ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে,৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় রেখে গেছেন। বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধ্যক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর তাহার নামাজের জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
তার মৃত্যুতে রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার প্রমুখ।

  • [১]