- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চলে গেলেন ওস্তাদ ফটিক চন্দ

স্টাফ রিপোর্টার
শাস্ত্রীয় সংগীতের প্রবীণ শিল্পী ওস্তাদ ফটিক চন্দ আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি শহরের বিলপাড়ের বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। ফটিক চন্দ ৩ ছেলে, ২ মেয়েসহ বহু নাতিনাতনীসহ অসংখ্য ভক্ত, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবার সন্ধ্যার পর শহরের        
ধোপাখালী শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়েছে।  তিনি স্বাধীনতা পূর্বকালে উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পদকপ্রাপ্ত শিল্পী ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে শরণার্থী শিবির ও যুদ্ধ শিবিরে এই গুণী শিল্পী সংগীত পরিবেশনের মাধ্যমে জাতির মনোবল বাড়ানোর কাজে নিয়োজিত ছিলেন।  জীবনের শেষ দিকে তিনি কিছুটা অনাদর, অবহেলা ও সুচিকিৎসার অভাবে মনের দিকে দিয়ে ভীষণ পীড়িত ছিলেন।

  • [১]