শহরের চাইল্ড কেয়ার একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুদিন ব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রিন্সিপাল মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ।
একাডেমীর সিনিয়র ভাইস প্রিন্সিপাল আজিজুল হক মাসুকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারি শিক্ষিকা লাভলী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাও.মো.আব্দুল আলীম। হামদ পেশ করেন শিক্ষার্থী তানভীর হোসাইন রাব্বী। ছড়াগান যৌথভাবে পরিবেশন করেন শিক্ষার্থী রাজশ্রী পাল সৃষ্টি ও স্বস্তিকা দাস ¯েœহা। সবশেষে বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।