- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চাইল্ড হেল্প লাইন ‘১০৯৮’র ওরিয়েন্টেশন কর্মশালা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘সোনার বাংলা মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে ফোন চাইল্ড হেল্প লাইন ‘১০৯৮’ এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা’র পরিচালনায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ তালুকদার, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, থানার এসআই আলাউদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার দিলারা তালুকদার ও ইউনিয়ন সমাজকর্মী এএফএম হেলালুজ্জামান প্রমুখ।

  • [১]