- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চাকরী জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশ

শহীদ নূর আহমেদ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবিতে সমাবেশ করেছে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের হুসেন বখ্ত চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুখ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিঞা, জেলা বাকবিশিসের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,  যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সামাদ, জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জয়নাল        আবেদীন, সদর  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা সুচিত্রা চৌধুরী প্রমুখ।
সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ছায়ফুজ্জামান।
সমাবেশে দেশের সকল বেসরকারি  মাধ্যমিক বিদ্যালয়গুলোকে একযুগে সরকারিকরণের দাবি করেন বক্তারা। না হলে ভবিষ্যতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধ্য হবেন তারা। আগামী ১৭ ই আগস্ট জেলা সমাবেশে ডাক দিয়েছেন আন্দোলনের নেতৃবৃন্দ।

  • [১]