জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ চাদাঁবাজির মামলায় এক সংবাদকর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের ডাক বাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের ইছকন্দর আলীর পুত্র স্থানীয় সংবাদকর্মী জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে থানায় চাদাঁবাজি মামলার
ওয়ারেন্ট ছিল। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জহিরুল ইসলাম লাল মিয়া একটি চাদাঁবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। পুলিশ ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।