- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানী শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানী শুরু হয়েছে। দীর্ঘদিন কয়লা আমদানী বন্ধ থাকার পর সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আমদানী কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার জানান, ভারতের মেঘালয়ে মামলা জনিত কারণে দীর্ঘদিন ধরে কয়লা আমদানী বন্ধ রয়েছে। সম্প্রতি একটি মামলার আদেশে এলসির কয়লা আমদানী হওয়ার ফলে সীমান্ত এলাকাতে কয়লা পরিবহন কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এ সময় তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কোষাধক্ষ জাহের আলী, কয়লা আমদানীকারক হাসান মিয়া, আজিজুল হক উপস্থিত ছিলেন।

  • [১]