- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৬২ মনোনয়ন দাখিল

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে ৫০ প্রার্থী
তাহিরপুরে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। বড় দু’দলেই রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী।  মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার তিন জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে এসব মনোনয়ন জমা পড়ে।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করেন উত্তর শ্রীপুর ইউনিয়নে আবুল হোসেন খান, দক্ষিণ শ্রীপুরে বিশ্বজিত সরকার, সদরে মোতাহার হোসেন আখঞ্জি শামীম, বালিজুড়ীতে আতাউর রহমান,বাদাঘাটে নিজাম উদ্দিন,উত্তর বড়দলে জামাল উদ্দিন, দক্ষিণ বড়দলে হাজী ইউনুছ মিয়া।
বিএনপি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করেন উত্তর শ্রীপুরে হাজী খসরুল আলম, দক্ষিণ শ্রীপুরে আলী আহমদ মুরাদ, সদরে বোরহান উদ্দিন, বালিজুরীতে ফেরদৌস আলম, বাদাঘাটে আবু সায়েম, উত্তর বড়দলে আবুল কাশেম ও দক্ষিণ বড়দলে আজহার আলী।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করেন উত্তর শ্রীপুর ইউনিয়নে জয়দর আলী, আমির আলী, সদর ইউনিয়নে ইকবাল হোসেন তালুকদার, স্বপন দাশ ও হাফিজ উদ্দিন পলাশ, বালিজুরীতে আব্দুল জহুর তালুকদার, বাদাঘাটে আফতাব উদ্দিন ও মোর্শেদ আলম, উত্তর বড়দলে মাশুক মিয়া, দক্ষিণ বড়দলে আব্দুছ ছাত্তার ।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেন বালিজুরীতে সাখাওয়াত হোসেন, দক্ষিণ বড়দলে সবুজ আলম, আবুল কালাম আজাদ, ইলিয়াস আহমদ, বোরহান উদ্দিন ও আব্দুছ ছালাম, দক্ষিণ শ্রীপরে শামীম আহমেদ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেন দক্ষিণ বড়দল সালেহ আহমেদ, দক্ষিন শ্রীপুরে মোফাজ্জল হোসেন, অ্যাড. মহসিন রেজা মানিক, খাইরুজ্জামান, বাদাঘাট সোহাগ মিয়া, শ্রীপুর উত্তরে ডা. মনির উদ্দিন, হাজী মোস্তাক ও খাইরুল বাশার, বালিজুরীতে ছয়ফুল আলম, হোসেন আহমদ, ফারুক আহমেদ, তাহিরপুর সদরে শেখ শফিক মিয়া, মোহর আলী, ফাহমিদা পাঠান, আজিজুর রহমান, আতিকুর রহমান আতিক ও জিল্লুর রহমান। বালিজুরী ইউনিয়নে জাতীয় পার্টির নজির আহমেদ ও বাদাঘাট ইউনিয়নে হুমায়ূন কবির দলীয় মনোনয়পত্র দাখিল করেন।
বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান পদে ২৫ জন
বিশ্বম্ভরপুর উপজেলার ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা পদে ৬৬ জন ও সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পলাশ ইউপিতে চেয়ারম্যান পদে সোলেমান মিয়া (আ.লীগ),  ফুল মিয়া (বিএনপি), হাবিবুর রহমান সিদ্দিকী (জাপা),  আব্দুল কাইয়ুম ( বিদ্রোহী আ.লীগ), আবু হানিফ নোমান (সতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন। এই সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাদাঘাট (দ.) ইউপিতে চেয়ারম্যান পদে আব্দুল গণি ( আ.লীগ), অ্যাড. ছবাব মিয়া (বিএনপি), এরশাদ মিয়া (জাপা), আমিন উদ্দিন ভূইয়া (খেলাফত মজলিশ) এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।  
ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে শামছুজ্জামান শাহ (আ.লীগ), শাহাব উদ্দিন সাবুল (বিএনপি), রনজিৎ চৌধুরী রাজন (আ.লীগ বিদ্রোহী), জহিরুল ইসলাম (জাপা), নেছার আহমেদ (স্বতন্ত্র), মহিবুর রহমান (আ.লীগ বিদ্রোহী), ফারুক আহমদ ( বিএনপি বিদ্রোহী) মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৫০জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
 ধনপুর ইউপিতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার (আ.লীগ), সৈয়দ রমিজ উদ্দিন (বিএনপি), তাজ্জত আলী ( জাপা), সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
সলুকাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সফর আলী (আ.লীগ), মহন মিয়া (বিএনপি), শেখ তোফায়েল আহমদ লিটন (জাপা), রওশন আলী (বিএনপি বিদ্রোহী), আজিজুল হক (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
জামালগঞ্জে চেয়ারম্যান পদে ৩৪
জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৩৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন গত মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বেহেলী, সাচনা বাজার, ভীমখালী, ফেনারবাঁক ইউনিয়নে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার (আ:লীগ), মাসুদ আলম মুকসেদ    বিএনপি), স্বতন্ত্র প্রার্থী শওকত আলী, রতি রঞ্জন পুরকায়স্থ, প্রদীপ কুমার মজুমদার, মিহির লাল রায়, অসীম চন্দ্র তালুকদার, আব্দুল খালেক ফারুক, আসাদুর রহমান চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে ১৫জন সংরক্ষিত প্রার্থী ও ৪২ জন সাধারন সদস্য প্রার্থী।
ফেনারবাঁক ইউনিয়নে করুণা সিন্ধু তালুকদার(আ:লীগ), জুলফিকার চৌধুরী রানা (বিএনপি),স্বতন্ত্র সাধন চন্দ্র তালুকদার, মতিউর রহমান, নূরু মিয়া, মো: ওয়াক্কাছ আলী(খেলাফত মজলিশ), সিরাজুল হক ওলী, ইফতেখার চৌধুরী মো: হারুনূর রশীদ, মো: আব্দুল লতিফ চেয়ারম্যান প্রাথী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনে ১৯ জন,সাধারণ সদস্য  ৬০ জন প্রার্থী।
ভীমখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আখতারুজ্জামান শাহ (আ:লীগ), এড: শাহীনুর রহমান (বিএনপি), স্বতন্ত্র দুলাল মিয়া, মো: আক্তারুজাজামান তালুকদার, আব্দুল মান্নান তালুকদার, আসাদুল আলম, আব্দুর রকিব তালুকদার, আলী আহমদ, সৈয়দ সাঈদ আহমদ(জমিয়তে ওলামা) । সংরক্ষিত নারী আসনে ১৯ জন, সাধারণ সদস্য আসনে ৭১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
সাচনাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রেজাউল করিম শামীম (আ:লীগ, মাসুক মিয়া (বিএনপি), নূরে আলম উজ্জ্বল (জাপা), স্বতন্ত্র এমদাদুল হক আফিন্দি, মকবুল হোসেন আফিন্দি, জসিম উদ্দিন সোহেল। সংরক্ষিত নারী আসনে  ১৪  জন ও সাধারন সদস্য পদে  ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ধর্মপাশায় চেয়ারম্যান পদে ৫৩
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে মোট ৫১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা পদে ১১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ধর্মপাশা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সুখাইড় রাজাপুুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মধ্যনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, চামরদানি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীদের মধ্যে ধর্মপাশা সদর ইউনিয়নে ফখরুল ইসলাম চৌধুরী (আ.লীগ), নুরুল ইসলাম (বিএনপি), বিল্লাল হোসেন ও  সেলিম আহমেদ (স্বতন্ত্র)। সেলবরষ ইউনিয়নে আলা উদ্দিন শাহ (আ.লীগ), আলী আমজাদ (বিএনপি), আবু হেনা লিটন, মো. নূর হোসেন ও বেনজির আহমেদ তালুদার (স্বতন্ত্র)। পাইকুরাটি ইউনিয়নে মো. ফেরদৌসুর রহমান (আ.লীগ), মাহবুব মোর্শেদ খোকন (বিএনপি), মোজাম্মেল হক, মো. রেহান উদ্দিন, এসএম সুজিত, শরিফুল ইসলাম ও মতীন্দ্র চন্দ্র তালুকদার। জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী (আ.লীগ), ইকবাল হোসেন (বিএনপি), জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) ও মো. ওয়ালিউল্লাহ ওলি (জমিয়তে উলামায়ে ইসলাম)। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ফরহাদ আহমেদ (আ.লীগ), আ. রহিম (বিএনপি), মুহিত লাল তালুকদার, মনীন্দ্র চন্দ্র তালুকদার (স্বতন্ত্র) ও মো. সাজিদুল বারি শিপন (জমিয়তে উলামায়ে ইসলাম)। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মো. মোকাররম হোসেন (আ.লীগ), নুরুজ্জামান (বিএনপি), আমানুর রেজা ও মোকাব্বির হোসেন (স্বতন্ত্র)।
মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার (আ.লীগ), আবদুল কাইয়ূম মজনু (বিএনপি), সাখাওয়াত হোসেন, পরিতোষ সরকার, মো. আশরাফ উদ্দিন (স্বতন্ত্র)। চামরদানি ইউনিয়নে আলমগীর খসরু (আ.লীগ), সবুজ মিয়া (বিএনপি), প্রভাকর তালুকদার পান্না, মিল্টন তালুকদার, মোশারফ হোসেন, রাধিকা রঞ্জন ও জাকিরুল আজাদ মান্না (স্বতন্ত্র)। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে আ. ছাত্তার (আ.লীগ), বিল্লাল হোসেন (বিএনপি), জামাল হোসেন ও নূরনবী (স্বতন্ত্র)। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ (আ.লীগ), আবুল কাশেম (বিএনপি), সবুজ মিয়া, মাহফুজুর রহমান, মো. ছেনুয়ার হোসেন, নুরুজ্জামান সিদ্দিকী, সাইদুর রহমান ও আকরাম হোসেন (স্বতন্ত্র)।

  • [১]