স্টাফ রিপোর্টার
বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমি কবি হাছন রাজা, বাউল স¤্রাট শাহ আব্দুল করিম এবং জ্ঞানের সাগর দূর্ব্বিণ শাহ এর জন্ম/মৃত্যু বার্ষিকী উপলক্ষে চার লোক কবির সঙ্গীত প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই সঙ্গীত প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
চার লোক কবির সঙ্গীত প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাবেরা আক্তার। এসময়
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার শোভন রাংমা, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক দেবদাশ চৌধুরী রঞ্জন, অঞ্জন চৌধুরী, অরুণ তালুকদার, মঞ্জু তালুকদার, দ্বিপায়ন চৌধুরী, তাপস কর, বিধান চন্দ্র বণিক ও আব্দুস সালাম মহবুব প্রমুখ।