বাজারে হঠাৎ করে চালের কেজি ৬/৭ টাকা বৃদ্ধি এবং ওএমএসের চাল ১৫টাকা থেকে বৃদ্ধি করে ৩০ টাকা করার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল)।
নেতৃবৃন্দ মঙ্গলবার বিবৃতিতে বলেন, সরকার তার প্রচার-প্রচারণায় বলে বেড়াচ্ছে দেশে কোন খাদ্য সংকট নেই অথচ ফসলহারা হওরাঞ্চলে খাদ্য অভাব বিরাজমান। সুনামগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরবর্তী সময়ে খাদ্যাভাব চলছে। তার উপরে চালসহ দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সরকারের এহেন মিথ্যা প্রচারণা বন্ধ করে খাদ্য সংকট মোকাবেলায় জরুরীভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ চালসহ দ্রব্যমুল্য বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি