- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চাল বিক্রিতে অনিয়মের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার
শনিবার  দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণে অনিয়েমের অভিযোগকারীরা বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ফেয়ার প্রাইস ডিলার রফিকুল ইসলাম নানচু’র বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দাখিল করেছেন । রোববার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এই অভিযোগ দেওয়া হয়। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া  সুলতানা বলেন, ‘সলুকাবাদ ইউনিয়নের ফেয়ার প্রাইস ডিলার রফিকুল ইসলাম নানচু’র বিরুদ্ধে চাউল আত্মসাতের অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

  • [১]