- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চা-শ্রমিক নেতা রামপ্রসাদ হাজরার মৃত্যুতে শোক প্রকাশ

চা-শ্রমকি সংঘ মৌলভীবাজার জেলা শাখার নেতা ও বাাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সদস্য চা-শ্রমিক নেতা রামপ্রসাদ হাজরার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের সমবেদনা জ্ঞাপন করে একযুক্ত বিবৃতি প্রদান করেছেন চা-শ্রমকি সংঘ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক রাজদেও কৈরী এবং বাাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। উল্লেখ্য প্রয়াত রামপ্রসাদ হাজরা প্রখ্যাত শ্রমিকনেতা মফিজ আলী ও চা-শ্রমিকনেতা রাধাকিষণ কৈরী, শিউপ্রসাদ কৈরীসহ প্রমূূখ নেতৃবৃন্দের সাথে তরুন চা-শ্রমিক কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রাম ও চা-শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। প্রয়াত এই চা-শ্রমিকনেতা গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮ টার সময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন সুনছড়া চা-বাগানে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]