জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমানের উপস্থিতিতে বিদ্যালয়ে অনুষ্ঠিত কমিটি গঠন উপলক্ষে প্রথম সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল মন্নানকে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য ৭ জানুয়ারি অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। সোমবার প্রথমসভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা সর্বম্মতিক্রমে আব্দুল মন্নানকে সভাপতি নির্বাচিত করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদজ্জামান, কমিটির অভিভাবক সদস্য গৌছ মিয়া, জম্মাত আলী, ফারুক মিয়া, রিজিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি মশিউর রহমান,আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।