- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়েছে। দিনটি উপলক্ষে ভোরে কালেক্টরেট শহীদ মিনারে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে আদালত কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্টে্রট মুহাম্মদ আব্দুর রহিম এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টে্রট নিশাদুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে্রট সাইয়েদ মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে্রট বেগম মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টে্রট জনাব মুহাং হেলাল উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্টে্রট মুহাম্মদ ফারহান সাদিক, এবং প্রশাসনিক কমর্কতা (ভারপ্রাপ্ত) মো. আজহারুল ইসলাম। এসময় আদালতের অন্যান্য কর্মকর্তা— কমর্চারীগণ উপস্থিত ছিলেন।

  • [১]