- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চুনারুঘাটে থিয়েটার সুনামগঞ্জ পরিবেশন করল নাটক ‘সোনার থালা’

স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আন্তর্জাতিক উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় নাটক ‘সোনার থালা’। থিয়েটার সুনামগঞ্জ পরিবেশনায় রচনা ও নির্দেশনায় ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী।
নাটকটিতে বর্তমান সমাজে ঘটে চলা গুজব, লোভ এবং কোন কিছু যাচাই-বাছাই না করেই মরীচিকার পিছনে ছুটে চলার বাস্তবতা হাস্যরস্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, দীপান্বিতা দে হিয়া, তাজকিরা হক তাজিন, মৌসুমি, সাবরিনা শারমিন, সনি চন্দ, এনামুল হক জুবের, সোহানুর রহমান সোহান, জাহিদুল ইসলাম জাহিদ, পার্থ সাহা, মাজহারুল ইসলাম শিপন, মাজহারুল ইসলাম সোহাগ, হোসাইন কবির, নাঈম, সাদিকুর রহমান, সাব্বির আহমদ, আতাউল করিম ও দেওয়ান গিয়াস চৌধুরী।

  • [১]