- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চেম্বারের সদস্যপদ নবায়নের আহবান

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স’র সদস্যদের সদস্যপদ নবায়নের আহবান জানানো হয়েছে। বিধি অনুযায়ী সদস্যপদের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। মঙ্গলবার সুনামগঞ্জ চেম্বার অব কমার্স’র সচিব পুলক দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়। আগামী ১ জুলাই থেকে ৩১ শে জুলাই তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সদস্যপদ নবায়নের জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স’র কার্যালয় থেকে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে নির্দিষ্ট ফি প্রদান করে জমা দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]