- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চেয়ারম্যান, ইউএনও ও এসি ল্যা- এক মাস ধরে নেই বিশৃঙ্খল অবস্থা বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে

বিশেষ প্রতিনিধি
বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে। এক মাস হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান একটি মামলার কারণে আত্মগোপনে, এক বছর ৩ মাস হয় ইউএনও নেই, ১ মাস আগে এসি ল্যা-ের পদটি শূন্য হয়েছে। সুনামগঞ্জ সদরের ইউএনও ওখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গত এক মাসে ৩ দিন অফিস করেছেন তিনি। অফিসের কর্মচারীরা যে যার মতো চলছে। উপজেলার নিজস্ব কক্ষ ভাড়া দিয়ে কর্মচারী টাকা আত্মসাৎ করছে। নামজারী কার্যক্রম বন্ধ হয়ে আছে। স্থানীয় একাধিক বাসিন্দা, এমনকি ইউএনও অফিসের স্টাফরাই বলেছেন,‘বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে’।
এক বছর ৩ মাস আগে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বদলী হয়ে দুদক’এর চেয়ারম্যানের একান্ত সচিব হিসাবে যোগদান করেন। এরপর প্রায় এক বছর ইউএনও’র দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি (এসি ল্যা-) মো. তালুত। এক মাস আগে মো. তালুত সরকারি একটি প্রশিক্ষণে যুক্তরাজ্যে চলে যান। এদিকে, গত ২৭ আগস্টে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একাংশের দায়ের করা মামলার আসামী হয়ে আত্মগোপনে আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি হারুনুর রশিদ। এই অবস্থায় এই উপজেলার প্রশাসনিক কর্মকা-ে হ-য-ব-র-ল অবস্থা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও        এসিল্যা- না থাকায় এই উপজেলার সরকারি কর্মচারীরা যে যার মতো অফিস করছেন। সেবা নিতে আসা জনসাধারণের সঙ্গে ইচ্ছেমত আচরণ করছেন।
এসিল্যা- অফিসে নামজারী কার্যক্রম বন্ধ হয়ে আছে। জমি কেনা-বেচায়ও সমস্যা হচ্ছে। বিপাকে পড়েছেন উপজেলার প্রায় ২ লাখ মানুষ। উপজেলার মামলায় জড়িত হাটবাজারগুলো রাজস্ব জমা না দিয়েই ভোগ করছে সরকারি দলের প্রভাবশালীরা। পাহাড়ী নদী চলতিতে বোমা মেশিনের জয় জয়কার।
গত ২২ সেপ্টেম্বর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কথা উঠেছে বিভিন্ন নদী থেকে টোল আদায়ের নামে অবৈধভাবে চাঁদা উঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ আদালত না হওয়ায় চলতি নদীতে বোমা মেশিন বেড়ে গেছে। পরিবেশ দূষণ হচ্ছে।
বিশ্বম্ভরপুরের একজন প্রবীণ রাজনীতিক বললেন,‘শুনেছি অফিসের দুই কর্মচারী চলতি নদীতে গিয়ে বলেছে এখন ভ্রাম্যমাণ আদালত হবে না, তোমরা আমাদের একটু দেখো, তোমাদের মতো তোমরা বোমা মেশিন চালাও’।
এসিল্যা- মো. তালুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনা জব্দকৃত বোমামেশিনের অনেকগুলোই অসৎ কর্মচারীরা বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন স্টাফ বলেন,‘শৃঙ্খলা বলতেই কিছু নেই এই অফিসে। কোন ফাইল কোথায় আছে, কেউ বলতে পারবে না’। ঐ কর্মচারী জানান, উপজেলা পরিষদের ১০-১৫ টি টিনসেড ঘর রয়েছে। এর মধ্যে ২ টি রেস্টুরেন্টের ভাড়া পাওয়া যায়। উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী একটি অফিসার্স ক্লাবের ব্যাংক হিসাবে অন্যটি লিটল বার্ড কি-ার গার্টেনের হিসাবে যায়। এছাড়া প্রেসক্লাব, ক্রীড়াসংস্থা ও ইসলামিক ফাউ-েশন উপজেলা পরিষদের অনুমতিতেই ব্যবহার করছে। অন্য কক্ষগুলো কে- কীভাবে ব্যবহার করছে আমি জানি না। শুনেছি এরাও ভাড়া দেয়। কে ভাড়া আদায় করে এটাও জানি না’।
অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সত্য রঞ্জন রায় বলেন,‘দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গত এক মাসে তিন দিন অফিস করেছেন এবং গত ২৪ তারিখে এসে তিনি কমপক্ষে ৮ টি সভা করেছেন। জরুরি কাজে তাঁর কাছে সুনামগঞ্জে গিয়েই স্বাক্ষর নিচ্ছি আমরা, অফিসের কর্মচারীরা টিকমতেই ডিউটি করছেন’।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আরেক কর্মচারী জানালেন,‘ঘরের ভাড়া তুলেন মো. আব্দুর রকিব পাঠান। তিনি অনেকদিন আগে ইউএনও অফিসের নাজির ছিলেন। এখন এসিল্যা-ের নাজির। কিন্তু পরিচয় দেন ইউএনও অফিসের নাজির হিসাবে।’
আব্দুর রকিব পাঠান বলেন,‘আমি ইউএনও’র নাজির পরিচয় দেই না। আগে ছিলাম বলে অনেকে এখনও আছি মনে করে। ঘরের ভাড়া উপজেলা শিক্ষা ফাউ-েশনের হিসাবে জমা হয়। সকল ভাড়ার ব্যাংক স্লিপ ইউএনও অফিসের সত্য রঞ্জন রায়ের কাছে থাকে’। সত্য রঞ্জন রায় বললেন,‘দুটি রেষ্টুরেন্ট ছাড়া অন্য ভাড়ার খবর আমি জানি না’।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোলেমান মিয়া বলেন,‘গত জুন মাসে ইউপি নির্বাচন হওয়ায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন থাকায় উপজেলা পরিষদের উদ্যোগে কাবিখা-কাবিটা’র প্রকল্পের অনেকগুলো কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। অনেক প্রকল্প ঐ সময়ের মধ্যে বাস্তবায়ন হয়নি। আমার জানামতে ৩০ লাখ টাকার মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। কিন্তু গত এক মাস হয় তিনি একটি মামলার আসামী হয়ে অফিসে আসছেন না। অফিসের গাড়ি ও তেল সবই তিনি ব্যবহার করছেন। বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়েছি আমি’।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ বলেন,‘আমি একটি মিথ্যা মামলার আসামী হওয়ায় অফিসে বসছি না। কিন্তু সকল কার্যক্রম আমি চালাচ্ছি। আমি কোন প্রকল্প কমিটির দায়িত্বে নেই। আমার কাছে টাকা থাকার কথা নয়। এটি যারা বলেছে, সত্য বলেনি’।
দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন,‘ চেয়ারম্যান সাহেব, এসিল্যা- না থাকায় এবং আমি দূর থেকে গিয়ে দায়িত্ব পালন করায় সমস্যা কিছুটা হচ্ছে। ভাতা দেওয়া, নামজারী এসব নিয়ে সমস্যা রয়েছে। আমি সাধ্যমত চেষ্টা করছি শৃঙ্খলা রাখার। বৃহস্পতিবারও যাব। চেয়ারম্যান সাহেবের কাছে কাবিখা-কাবিটা’র প্রকল্পের টাকা থাকার সুযোগ কম। তবুও বিষয়টি জানার চেষ্টা করবো আমি’।

  • [১]