স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বুধবার পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে চঞ্চলা দাস এবং সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়ে দিয়েছেন ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান ও যুবলীগ নেতা আতিকুর রহমান। ২নং ওয়ার্ডে মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনু,
ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকন, মো. আব্দুস সালাম, সাবেক বিএনপি নেতা হারুন অর রশিদ। ৩নং ওয়ার্ডে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। ৪নং ওয়ার্ডে আশহাদুর রহমান। ৫নং ওয়ার্ডে আলম নূর, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, ফারুক রশীদ, সৈয়দ আহমদ, মহিবুর রহমান। ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখ্ত বহলুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জাপা নেতা মনির উদ্দিন মনির ও সৈয়দ তারিক হাসান। ৭নং ওয়ার্ডে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ, মো.আসাদুর রহমান, শাহাব উদ্দিন। ৮নং ওয়ার্ডে নাজমুল হক। ৯ নং ওয়ার্ডে নূরুল হক তালুকদার। ১০নং ওয়ার্ডে ইমদাদুর রহমান তালুকদার ও আব্দুল মতলিব চৌধুরী। ১১নং ওয়ার্ডে সৈয়দ ছাবির মিয়া, শাহজান সিরাজী। ১২নং ওয়ার্ডে সিরাজুল হক। ১৪ নং ওয়ার্ডে আসিক আলী। ১৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা ছানাউর রহমান তালুকদার।
মহিলা সংরক্ষিত আসনে মননোনয়ন পত্র জমা দিয়েছেন ১নং ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিনা বেগম, ইয়াছমিন বেগম, ২নং ওয়ার্ডে রাজিয়া খাতুন, যুব লীগ নেত্রী সামিনা চৌধুরী, আমিনা আখঞ্জি, তাহমিনা বেগম। ৩নং ওয়ার্ডে বীণা জয়নাল। ৪নং ওয়ার্ডে রওশনারা এবং বুধবার পর্যন্ত ৫ নং ওয়ার্ডে কেউ মনোনয়নপত্র দাখিল করেন নি।