- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চোর সিন্ডিকেটের ৭ জন আটক সিএনজি উদ্ধার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার ছয়হারা বাগেরকোনা গ্রাম থেকে চুরি যাওয়া একটি সিএনজি (ফোরস্টোক) গাড়ী সিলেটের বিমানবন্দর থানা এলাকার দোপাগুল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের একটি দল সিএনজি চোর সিন্ডিকেটের ৮ সদস্যকে ছাতক, সিলেটের ওসমানীনগর ও বিমানবন্দর থানা এলাকার দোপাগোল এলাকা হতে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে চুরি যাওয়া সিএনজি (ফোরস্টোক) গাড়ীর মালিক বাদি হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আটককৃতরা হল, ছাতক থানা এলাকার ভাঁতগাঁও গ্রামের মৃত তজম্মুল হোসেনের ছেলে তোফায়েল আহমদ (৩৭), ওসমানীনগর থানা এলাকার আমিনপুর গ্রামের মৃত আরকান আলীর ছেলে মৌর আলী (৫০), বিশ^নাথ থানা এলাকার খাসজান গ্রামের মৃত আরকান উল্লাহের ছেলে রফিজ উল্লাহ (৪০), সিলেট বিমানবন্দর থানার দোপাগুল গ্রামের ইউসুফ আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫), জকিগঞ্জ থানার পল্লীশ্রী গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে সোহেল মিয়া (২৫), সিলেট ওসমানীনগর থানার আমিনপুর গ্রামের মৃত ছালিক মিয়ার ছেলে মুহিবুর রহমান (২৮), একই থানার লামাপাড়া গ্রামের আসাব হোসেনের ছেলে হোসাইন আহমদ (৩৯) ও মৃত একরাম উল্লাহের ছেলে করিম আহমদ (২৮)। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আগামী দিনেও থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • [১]