- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চোলাই মদসহ গ্রেফতার ৩

দিরাই সংবাদদাতা
মাদক ব্যাবসায়ী প্রীতম দাস সহ ৩ জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। দিরাই থানা এসআই মিন্টু দাসের নেতৃত্বে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে দেড় লিটার চোলাই মদসহ উপজেলার মিলন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মৃত গৌরাঙ্গ দাসের ছেলে প্রীতম দাস, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লচিমপুর গ্রামের মৃত দয়াল দাসের ছেলে দিলু দাস এবং বীর মুক্তিযোদ্ধা সুবোধ দাসের ছেলে অসীম দাস।
এ ব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটককৃতদের মাদক বিরোধী আইনে নিয়মিত মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • [১]