- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এআর জুয়েল

স্টাফ রিপোর্টার
টাইমস মিডিয়া লিমিটেডের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ২৪ (চ্যানেল টুয়েন্টিফোর) এ নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুর রায়হান জুয়েল (এআর জুয়েল)। গত ৯ অক্টোবর রবিবার চ্যানেল ২৪এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী পিজো ও এজিএম (এডমিন) এহসানুল হক তামিম স্বাক্ষরিত পত্রে আব্দুর রায়হান জুয়েলকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।
আব্দুর রায়হান জুয়েল ২০১৪ ইং সাল থেকে চ্যানেল নাইন-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক সুনামগঞ্জের খবর এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করছেন। চ্যানেল ২৪ এ নিয়োগ লাভ করায় তিনি সুনামগঞ্জবাসী ও সকল শুভাকাক্সিক্ষর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭১৮-০৬০৯০৩, ই-মেইল করতে পারেন [email protected]। এছাড়াও https://web.facebook.com/ar.jewel1 ভিজিট করে ফেসবুকে যে কোন সংবাদ ভিত্তিক প্রয়োজনীয় তথ্য বিষয়ে জানানোর জন্য অনুরোধ করেন।

  • [১]