- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছবির ভুবন

রোকেস লেইস
আকাশ যতটা উদার
তারো চেয়ে অধিক নীলাদ্র নিঃসীম
নিস্তরঙ্গ জলের ক্যানভাসে,
তবে কি বয়ে চলা জলের শরীর
ছায়ামায়া ছবির ভুবন।

ঘাস ফড়িং, কলমির লতানো ডগায়
কি অপূর্ব লীন সবুজের সমতায়,
সাদা-নীল-গোলাপি পাপড়ি
মেলে ধরে কোমল কমল
একরাশ বাহারি পাখা মায়া মাখা
গঙ্গাফড়িং, ছুঁয়ে ছুঁয়ে উড়ে খেলা করে
হলুদে-হলুদ ধবল-দুধেল নিকষ-কালো
প্রজাপতি নীল-বর্ণিল স্বপ্নিল।

মাধুরী নেমে নেমে আসে, হাসে
মধুমাখা স্বাদে মেতে থাকে
অনাদি প্রকৃতি,অপরূপ বাংলার
খাল বিল ঝিলে বিম্বিত জলে।
                                        ০১০২১৬

  • [১]