- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছরিত মিয়া

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনুর পিতা ছুরত মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন। বিকেলে জগন্নাথপুরের তিলোনার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাক্তার আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সহ সভাপতি মালেক খান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দে, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সফিকুল হক, কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম যুবদল নেতা আব্দুল হাশিম ডালিম, জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আমিনুল হক সিপন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম স্টাফ রিপোর্টার রেজওয়ান কুরেশী প্রমুখ।
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য ছুরত মিয়া এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকা-ে জড়িত ছিলেন।

  • [১]