ছাতক প্রতিনিধি
এফবিসিসিআই’র সভাপতি, শিল্প উদ্যোক্তা ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ি আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, দেশের বেকারত্ব নিরসন করতে গড়ে তুলতে হবে নতুন-নতুন শিল্প-কারখানা। ছাতককে ডায়মন্ড শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল শিঘ্রই চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ছাতককে বিশেষ ইন্ড্রাষ্ট্রিয়াল জোন হিসেবে পরিনত করা হবে। এখানে প্রতিষ্ঠা করা হবে একটি দারুদার টেকষ্টাইল মিল। নৌ-পথের উপর কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় নদীবন্দর। বন্ধ হওয়া চুনাপাথর আমদানী পুনঃ চালু করতে ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্র“পের সভাপতি আহমদ শাখায়াত সেলিম চৌধুরীর অব্যাহত প্রচেষ্টার ভুয়সী প্রসংসা করে তিনি বলেন, চুনাপাথর আমদানী স্বাভাবিক হয়েছে। ইছামতি-চেলা রোডে কারপাস চালুর ব্যবস্থাও করা হবে। ছাতকে চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের জন্য একটি মিনি স্কুলবাস প্রদানের ঘোষনা দিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। ছাতকে আইটি ব্যবস্থা চালুর জন্য ৫০টি কম্পিউটার প্রদানের কথা তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন।
শনিবার দুপুরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল প্রাঙ্গনে ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্র“পের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্র“পের প্রেসিডেন্ট আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী মুহাম্মদ ইয়ামিন শাহারিয়ার ইনু ও শিক্ষার্থী রিফাত তাসমিম প্রভার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজের প্রেসিডেন্ট সালাউদ্দিন আলী আহমদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজের প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল, নিটল নিলয় গ্র“পের সিইও এস এ ফারুকী, ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল হাসনাত চৌধুরী, লাফার্জ সুরমা সিমেন্টের ইন্ডাষ্ট্রিয়াল ডাইরেক্টর মিঃ ইয়উং রে কিম, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন, ছাতক পাখর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্র“পের সাধারন সম্পাদক সৈয়দ তৌফিক আহমদ ইকবাল। এসময় ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, হাজী ইছহাক আলী, রাকিব মিয়া চৌধুরী, হাজী সৈয়দ আহমদ, হাজী সিরাজ মিয়া, হাজী সাহেদ আলী সরকার, গোলাম কিবরিয়া আজাদ, আজিজুর রহমান, অধ্যাপক হরিদাস রায়, বাদশা মিয়া, আজমল হোসেন সজল, হাজী সুজন মিয়া, হাজী আলী আজগর সোহাগ, হাজী মিফতাহ আহমদ, বিকাশ সাহা, অরুন দাসসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।