সিলেট অফিস
সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা থেকে সুনামগঞ্জের ছাতক থানার অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আবুল হাসনাত (৪৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার বাদেঝিগলী গ্রামের আ. লতিফের ছেলে।
বুধবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা আসামীর ভাড়াকৃত বাসার সামনে থেকে সুনামগঞ্জের ছাতক থানার ওয়ারেন্টভুক্ত অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় অভিযুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।