- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের আন্ধারীগাঁও বিদ্যালয় পরিচালনা কমিটির সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের আন্ধারীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির সভা মঙ্গলবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কেডিএস এনামুল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাও. জিলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির দাতা সদস্য এখলাছুর রহমান, শিক্ষক প্রতিনিধি মিলি রানী আচার্য্য, ইউপি সদস্য সুলতান মিয়া, বিদ্যুৎসাহী সদস্য জোসনা বেগম, অভিবাবক সদস্য মাও. জাহিদুর রহমান, খাইরুল ইসলাম,  ছালেহা বেগম ও রুজিনা বেগম।
সভায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মান ও ঘুর্নিঝড়ে ক্ষয়-ক্ষতি সংস্কারে ৫ হাজার টাকা অনুদান প্রদান করায় এমপি মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

  • [১]