- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ইউএনও অসুস্থ পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের সরকারী বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী
অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাহাব উদ্দিনের তত্ত্ববধানে চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শে তিনি বাসায় ফিরে আসেন। রবিবার সকালে সিলেটে গিয়ে ডা. সাহাব উদ্দিনের দেয়া বিভিন্ন টেষ্ট করান তিনি। পরে দুপুরে ডাক্তারের পরামর্শে তিনি নগরীর মাউন্টএ্যাডোরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি শংকামুক্ত বলে জানা গেছে। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের আকষ্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার আশু রোগমুক্তি কামনা করে ছাতকের বিভিন্ন মসজিদে দোয়া ও বাজারস্থ মহাপ্রভুর আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়।

  • [১]