- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ইসলামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী কাদিরের প্রার্থীতা প্রত্যাহার

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল কাদির তার মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন করেছেন। শনিবার বিকেলে ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খানের কাছে প্রার্থী আব্দুল কাদির সশরীরে উপস্থিত থেকে প্রত্যাহারের আবেদন করেন। বিএনপি সমর্থক এ প্রার্থী দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করে জোট প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

  • [১]