- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের কৈতকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকের কৈতকে আলিফ যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক হাসপাতাল পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। একঘন্টা মানববন্ধন শেষে কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক কাউসার আহমদ ও সদস্য বিল্লাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,    জাউয়াবাজর ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রহিম, এসএম মাহমুদ, আব্দুল হক, কাজী রুমেল মিয়া, সদস্যা সাফিয়া বেগম, মমতাজ বেগম, উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মাষ্টার দেওয়ান আবুল কালাম, আ.লীগ নেতা অজিত ভৌমিক কানু, চান মিয়া, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আমতর আলী, সদস্য নুরুজ্জামান, ফয়জুল ইসলাম মকু, আব্দুল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি ফারুক আহমদ, সদস্য শিহাব উদ্দিন, ফজলুল হক, শরীফুল ইসলাম, লায়েছ মিয়া, জালাল উদ্দিন, নাইওর আলী, উজ্জল মিয়া, পারভেজ হাসান, শাহীনুর, মানিক মিয়া, শাহীন মিয়া, জুয়েল মিয়া, আবু খালেদ, সমর আলী, নুরুল্লাহ, আবর আলী, সাদিক আলী, সুজন মিয়া, শিমুল, সৈয়দুর রহমান, মুকিত আলী, মিঠু, শাওন, রাশেদ মিয়া, ওলি, রুকন, জহুর আলী, ওমর আলী, আমিরুল ইসলাম, ময়না মিয়া, আনোয়রা হোসেন, জুবেদ আলী, রুবেল মিয়া, রুমান, সুজন, আফতর আলী, আব্দুল আলিম। কোরআন তেলাওয়াত করেন মাও. আব্দুল রকিব।

  • [১]