- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ক্রীড়া ব্যক্তিত্ব আফরোজ মিয়ার দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকের ক্রীড়া ব্যক্তিত্ব আফরোজ মিয়া মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের বসিন্দা। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী আফরোজ মিয়া মঈনপুর জনতা ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিকেলে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে আফরোজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,   উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

  • [১]