- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের কয়েকটি টং দোকানে মদ-গাঁজা বিক্রির অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতক শহরের ওয়াপদার সামনে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ১০-১২টি ভ্রাম্যমাণ দোকানে প্রকাশ্যে মদ-গাঁজা বিক্রি হচ্ছে বলে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন। সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব টং দোকানে মদ-গাঁজা বিক্রি ও সেবনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। সন্ধার পর এখানে মাদক সেবিদের উৎপাতও লক্ষণীয়। এখানের টং দোকানে দু’জন নারী         
ব্যবসায়ীও রয়েছেন বলে জানা গেছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ ওয়াপদা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা দিন দুপুরে এসব দোকানে  গাঁজা সেবন ও বিক্রির কারণে বিব্রতবোধ করছেন। এলাকার মুসল্লিরা অবিলম্বে ওয়াপদা মসজিদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব টং দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন।
বাগবাড়ির বাসিন্দা মাহমুদ কবির রাজু জানান, এখানে গড়ে ওঠা বেশ ক’টি দোকান অতীতে উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে এখানে ১০-১২টি টং দোকান আবারো গড়ে ওঠেছে। আর এসব দোকানে প্রকাশ্যেই মদ-গাঁজা বিক্রি হচ্ছে। চা-পানের দোকানের আড়ালে এসব দোকানে মদ-গাঁজাই বেশি বিক্রি হচ্ছে।

  • [১]