ছাতক প্রতিনিধি
ছাতকের চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয় আঙ্গিনায় ৫০টি চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়েক মিয়া, প্রধান শিক্ষক ফারুক আহমদ, শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য্য, আম্বিয়া বেগম, ফারহানা আক্তার, বিদ্যুৎসাহী সদস্য সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, অভিভাবক সদস্য সুনু মিয়া, আব্দুস সাত্তার, বিদ্যালয়ের ভুমি দাতা আজাদ মিয়া, অভিভাবক শাহীন আহমদ, কবিরুল হাসান আঙ্গুর, দেলোয়ার হোসেন, রহিম উদ্দিনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।