- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ছনবাড়ী স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ীবাজার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি চালু করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ছনবাড়ীবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রক্ষা কমিটি ও এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফার কাছেও এ         
ব্যাপারে পৃথক স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে স্বাস্থ্য কেন্দ্র রক্ষা কমিটির আহবায়ক নুরুজ্জামাল, সদস্য সচিব জাহাঙ্গির আলম রাসেল, যুগ্ম-আহবায়ক স্বপন কুমার সিংহ, কার্য নির্বাহী সদস্য ময়না মিয়া, আজর আলী, আব্দুল হক, বশির মিয়া, আবুল হোসেন আজাদ, লুৎফুর রহমান, মদরিছ আলী, আব্দুল হক, জাহাঙ্গির আলম, এলাকার আলমগীর হোসেন, কামাল আহমদ, খুরশিদ আলী, ইসলাম উদ্দিন, সুমন মিয়াসহ লোকজন উপস্থিত ছিলেন।
 

  • [১]