- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের জাউয়ায় সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের

ছাতক প্রতিনিধি
ছাতকে পাওনা টাকার লেনদেন নিয়ে খিদ্রাকাপন ও পাইগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক থানায় মামলা দুটি এফআইআর করা হয়। পাইগাঁও গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে    
অজ্ঞাতনামা ৩৫-৪০জনের একটি মামলা দায়ের করেন। একই রাতে খিদ্রাকাপন গ্রামের লোকমান হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও ৩০-৩৫জনকে অজ্ঞাত রেখে পাল্টা মামলা দায়ের করেন। সংঘর্ষের ঘটনার ৪ দিন পর ছাতক থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। ঘটনার দিন আহতরা চিকিৎসা নিতে আসলে থানা পুলিশ ২৪ জনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেন।  
সোমবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন ও পাইগাঁও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয় প¶ের অন্তত শতাধিক লোকজন আহত হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ১শ’২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নি¶েপ করে। সংঘর্ষে গুরুতর আহত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।     
 

  • [১]