ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা নিয়ে স্থানীয় একটি মহলের অব্যাহত ষড়যন্ত্র ও মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। মাদ্রাসা ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচার করায় মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, পরগনা বাজার কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় শনিবার বিকেলে
জিয়াপুর পরগনা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আমজাদ হোসেন আসকরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাও. আজিজুর রহমান, বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিক উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন শিশু মিয়া, ব্যবসায়ি কমিটির সভাপতি নফর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী হানিফ উদ্দিন, হাজী আব্দুল মছব্বির, তৈয়বুর রহমান, নুরুল ইসলাম, সুয়েব মিয়া, বাদশা মিয়া, ডা. রফিক, মামুনুর রশীদ মামুন, কাপ্তান মিয়া, মুক্তার মিয়া, সুজন মিয়া, আজমল হোসেন সুপার, কবির আহমদ, সায়েম আহমদ, এনামুল কবির, বশির উদ্দিন, সানুর মিয়া, আব্দুল বারেক লয়লুছ, মিজানুর রহমান, সুজাত মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল গফুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জিয়াপুর গ্রামসহ আশপাশের গ্রামের ছেলে-মেয়েদের আরবী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মহৎ উদ্যোগ নিয়ে ২০১০ সালে জিয়াপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল নিজস্ব অর্থায়নে গ্রামে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটির নামকরণও হয়েছিল এলাকাবাসীর মতামতের ভিত্তিতে। বর্তমানে জিয়াপুর রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসাটি গ্রামবাসীর ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। ব্যক্তিস্বার্থ ক্ষুন্ন হওয়ায় স্থানীয় একটি মহল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়ে প্রতিষ্ঠানটির ক্ষতি করে যাচ্ছে। দ্বীনি শিক্ষার এ প্রতিষ্ঠানটি রক্ষায় এলাকাবাসী সর্বশক্তি নিয়োগ করবে।
তারা বলেন, সম্প্রতি জিয়াপুর গ্রামের মাসুক মিয়ার পুত্র মাহবুব মিয়া তার ফেইসবুক ষ্ট্যাটাসে মাদ্রাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কুরুচিপর্র্ণ মন্তব্য ও মাদ্রাসার অর্থ আত্মসাতের কথা লিখে প্রচার করে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বক্তারা এসব মিথ্যাচার থেকে বিরত থাকার আহবান জানান।