- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু

জাউয়াবাজার প্রতিনিধি
সাদক আলী (৩৮) নামে ছাতকের একটি ডাকাতির মামলার হাজতির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামের মৃত আক্রম আলীর ছেলে। রবিবার রাত ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছরের ১৩মে বুধবার রাতে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামের লায়েক মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এঘটনায় ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামের মৃত আক্রম আলীর ছেলে সাদক আলীসহ একই গ্রামের আরো ২জনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠায়। গত শনিবার সন্ধ্যার পর আসামী সাদক আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। তবে সাদেকের পরিবারের দাবি, সুনামগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ কারাগারের জেল সুপার আজিজুল ইসলাম বলেন,‘ শনিবার সন্ধ্যার পর মাথা ঘোরানো ও বমি করছিল সাদেক আলী, আমার সাথে সাথেই তাকে আমরা প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করি। পরে এখান থেকেই দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের কোন অবহেলা ছিল না।’   

  • [১]