- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের দীপাবলী উপলক্ষে কালী বাড়িতে লীলা কীর্ত্তন

ছাতক প্রতিনিধি
ছাতকে শ্যামাপূজা উপলক্ষে কালীবাড়ী পূজা কমিটির উদ্যোগে এক সভা সোমবার রাতে কালীমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী বৃহস্পতিবার রাতে রাজশাহীর কীর্ত্তনীয়াদল বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় কর্তৃক কালীবাড়ী মন্ডপে লিলা কীর্ত্তন পরিবেশনের সিদ্ধান্ত নেয়া হয়। বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের পরিবেশনায় লীলা কীর্ত্তন উপভোগ করার জন্য বৃহস্পতিবার রাতে মন্ডলীভোগস্থ কালীবাড়ী মন্ডপে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতনীদের প্রতি আহবান জানানো হয়েছে। কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অরুন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ব্যাংকার সিদ্ধার্থ তালুকদার টিংকু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিজয় রায়, অর্থ সম্পাদক ননী ভোষন চৌধুরী, দুর্গোৎসব কমিটির সাধারন সম্পাদক অলক চৌধুরী, ডাঃ পার্থ সারথী ভট্টাচার্য্য, ডাঃ করুনা সিন্ধু রায়, মুন্না চৌধুরী, রামু রায়, বাবলু দাস, সেবাইত সজল চক্রবর্তী প্রমুখ। সভায় দীপাবলী উপলক্ষে সব ধরনের ফটকাবাজী ও শব্দবাজীর বিরুদ্ধে ঐক্যমত পোষন করে বক্তারা ফটকাবাজী ও শব্দবাজী না করার জন্য সনাতন ধর্মাবলম্বি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। পরিবেশ বিধংসী ফটকা বিক্রি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যও বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

  • [১]