ছাতক প্রতিনিধি
ছাতকের দোলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শামীম আহমদ শিকদারকে আহবায়ক ও সিরিয়ান আহমদ, সিরাজুল ইসলাম,জনাব সুজন মিয়া, সুজন আহমদকে যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে।
বুধবার বিকেলে কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা দোলারবাজার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নাজমুল হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি পরিষদ সদস্য ওবায়দুর রউফ বাবলু, ছাতক পৌর আ.লীগ নেতা সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান তালুকদার টুনু, আব্দুল আলীম, কবির আহমদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছিত বাবুল, আরব আলী মির্জা, আক্তার হোসেন সুমন, জাউয়া ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার আহমদে, ছৈলা আফজালাবাদ ইউপি স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিমল, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন, ইউপি যুবলীগ সভাপতি ফারুক আহমদ।