- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের ধনি টিলায় পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসক বরাবরে তদন্ত প্রতিবেদন

ছাতক প্রতিনিধি
ছাতকের ধনি টিলা কেটে পাথর উত্তোলনের বিষয়টি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও মনিপুরী সম্প্রদায়ের জন্য হুমকীস্বরূপ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদন দিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিভিন্ন তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার পাথর উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এ প্রতিবেদন দাখিল করা হয়।
জানা গেছে, উপজেলা ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা এলাকার কিছু ভূমি লিজ গ্রহণ করেন মনিপুর সম্প্রদায়ের ব্রজেন্দ্র সিংহ নামের এক ব্যক্তি। পুকুর খনন করে মাছ চাষের জন্য তিনি এ ভূমি লিজ নেন। লিজের অজুহাতে টিলা কেটে প্রতিদিনই পাথর উত্তোলন করে বিক্রি করায় ব্রজেন্দ্র সিংহ’র বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে মনিপুরী সম্প্রদায়ের লোকজনসহ এলাকার বাসিন্দারা।
এ ব্যাপারে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ এনে স্থানীয়রা বিভিন্ন সরকারী দপ্তরে একাধিক অভিযোগ দিলে ৪টি তদন্ত টিমের মাধ্যমে পৃথক সরজমিন তদন্ত ও  ব্রজেন্দ্র সিংহ এবং ইলিয়াস আলীর বিরুদ্ধে ছাতক থানায়      
একটি মামলা দায়ের করা হয়। বিট ও ফরেষ্ট কর্মকর্তা সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ অপারেশন-৩, উপজেলা ভূমি অফিস, প্রশাসনিক তদন্ত টিম ও গঠিত মনিটরিং কমিটির তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে লিজের শর্তভঙ্গ করে পাথর উত্তোলন করায় ব্রজেন্দ্র সিংহ’র লিজ বাতিল ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয় ।     

  • [১]