- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের নোয়ারাই-বাংলাবাজার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

বিজয় রায়, ছাতক
ছাতকের নোয়ারাই-বাংলাবাজার সড়কে চলমান সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। ছাতক-দোয়ারা উপজেলার ৩টি ইউনিয়নের ভুক্তভোগি মানুষের দীর্ঘ দুর্ভোগের পর ছাতক-নোয়ারাই সড়কের কাজ শুরু হয় গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে। নির্মাণ কাজের শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারা কাজ করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
জানা যায়, নোয়ারাই-বাংলাবাজার সড়ক পাকাকরণ করা হয় ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের শাসনামলে।   
 পরবর্তিতে ২০০৩-০৪ অর্থ বছরে চারদলীয় জোট সরকারের আমলে দ্বিতীয় দফা সংস্কার কাজ করার পর প্রায় এক যুগ এ সড়কে আর কোন সংস্কার কাজ হয়নি। ভাঙা-চুড়া সড়ক দিয়ে দীর্ঘ ১০ বছর চলাচল করতে হয়েছে এ অঞ্চলের মানুষদের। সড়ক সংস্কারের দাবিতে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে স্থানীয়রা। দীর্ঘ আন্দোলনের পর গত বছরের শেষের দিকে ১ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬শ’ টাকা ব্যয়ে নোয়ারাই-বাংলাবাজার সড়ক সংস্কার কাজের টেন্ডার আহবান করা হলে নভেম্বরে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কার কাজের দায়িত্ব পান দোয়ারা উপজেলার বাংলাবাজার এলাকার ঠিকাদার আমিনুল হক। সড়কের পৌরসভার অংশ থেকে কাজ শুরু করার সময় কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন পৌর কাউন্সিলর লিয়াকত আলী। পরে নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান জুবেদ আলী তালুকদারসহ স্থানীয় লোকজন একই অভিযোগ এনে কাজ বন্ধ রাখার দাবি জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজনের অভিযোগের সাথে নোয়ারাই বাজার থেকে খুদখাল পর্যন্ত সড়ক সংস্কার কাজের অনেকাংশেই মিল রয়েছে। পুরাতন রাস্তা ভেঙে রাস্তায় ব্যবহৃত পুরাতন রড উঠাতে গিয়ে সড়কের বিভিন্ন অংশের গার্ড ওয়াল ও ব্লক ভেঙে ফেলা হয়েছে। পাথরের পরিবর্তে রাস্তা ভাঙা কংক্রিট দিয়ে পুনরায় সংস্কার কাজ করা হচ্ছে। সেই সাথে নুতন রডের সাথে এসব পুরাতন রড যোগ করে দায়সারাভাবে করা হচ্ছে সড়কের সংস্কার কাজ। রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে খুবই নি¤œমানের বালু। ইতিমধ্যেই কয়েকশ’ ফুট রাস্তার ঢালাই কাজ শেষ হয়েছে। সড়কের নির্মিত অংশটুকু অনেকাংশে পুরাতন সড়কের মতই দেখা যায়। ফলে নির্মাণ কাজের গুণগত মান ও ফিনিশিং নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে সড়ক সংস্কারের জন্য প্রায় দু’মাস ধরে নোয়ারাই-বাংলাবাজার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে এ সড়ক পথে যাতায়াত করা নোয়ারাই, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে কাজের শম্ভুকগতি, অন্যদিকে প্রায় একমাস ধরে কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগ ক্রমেই বেড়ে চলেছে। সড়ক সংস্কারে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগি স্থানীয় লোকজন।
নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুবেদ আলী তালুকদার জানান, নোয়ারাই-বাংলাবাজার সড়ক সংস্কারের বিষয়টি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। কিন্তু সড়ক সংস্কার কাজের সরকারী বরাদ্দ এলেও ঠিকাদার দায়সারা কাজ করে পুকুর চুরি করছে। রাস্তা ভাঙা কংক্রিট, পুরাতন রড নি¤œমানের বালু দিয়ে সংস্কার করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, পুরাতন রড ও সড়ক ভাঙা কংক্রিট ব্যবহারের বিষয়টি ওয়ার্ক অর্ডারে অনুমতি দেয়া আছে। এতে রাস্তা মজবুতের পাশাপাশি সাশ্রয় হয়েছে সরকারের ১১ লক্ষ টাকা। এ ছাড়া রাস্তার কাজে অন্য কোন অনিয়ম ধরা পড়লে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • [১]