- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

ছাতক প্রতিনিধি
ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মো. রেজা মিয়া তালুকদার। রবিবার কণ্ঠ ভোটে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। মোট ৮ জন ভোটারের মধ্যে ৫ জনই তার পক্ষে সমর্থন দেন। রেজা মিয়া তালুকদাা জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন (তালুকদার বাড়ির) গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের   পুত্র। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকল শ্রেণি-পেশা, শিক্ষানুরাগী ও বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মো. রেজা মিয়া তালুকদার।

  • [১]