ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে সরকারী গাছ কাটা ও গাছের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে থানায় মামলা দিতে এসে তারা পুলিশের হাতে আটক হয়। আটককৃত পালপুল গ্রামের মোশাহিদ, হোসেন ও ফখর উদ্দিনকে রোববার সকালে সুনামগঞ্জ জেল হাজতে
প্রেরণ করা হয়। শনিবারের সংঘর্ষের ঘটনায় পালপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে রোববার সকালেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শনিবার সন্ধ্যায় সরকারী গাছ বিক্রির টাকা মাদ্রাসা কমিটির কাছে জমা দেয়া-না দেয়া নিয়ে নুর মিয়া ও তার পক্ষের লোকজনের সাথে মাদ্রাসার পক্ষ নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৫ রাউন্ড গুলি ছুঁড়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধ ও উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়।