ছাতক প্রতিনিধি
ছাতকের পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় থেকে ২টি বিশাল আকারের গোখরাসহ ৫ টি বিষধর সাপ ধরা হয়েছে।
সর্পরাজ ও তান্ত্রিক ওঝা বুরহান উদ্দিন জালালী সোমবার সকালে শহরের পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এসব সাপ ধরেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বিদ্যালয় আঙ্গিনায় সকাল-সন্ধ্যা বিষধর সাপ দেখতে পান বিদ্যালয়ের কর্মচারীরা। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী সর্পরাজ বুরহান উদ্দিন জালালীকে খবর দিলে সোমবার সকালে জালালীর নেতৃত্বে একদল সাপুরে বিদ্যালয় আঙ্গিনা থেকে ২টি বিশাল আকারের গোখরোসহ ৫ টি বিষধর সাপ ধরেন। সাপ ধরার খবর পেয়ে এ সময় স্থানীয় কয়েক শ’ উৎসুক জনতা বিদ্যালয় আঙ্গিনায় ভিড় জমায়।
সাপ ধরায় সহযোগিতা করেন জালালীর শিষ্য নূরে আলম, সুমন মিয়া, জুবের আহমদ, রতন মিয়া, মাহবুব, ইমরান আহমদ ও ইয়াকুব আলী।