ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে পৌরকর ধার্যের প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি, গাড়ি মালিক, চালক ও যাত্রীদের উপর নির্বিাচারে হামলা এবং পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে অশালীন বক্তব্য ও শ্লোগান দেয়ার প্রতিবাদে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীসহ পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌর কর্মকর্তা-কর্মচারী তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
পৃথক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে একটি অশুভ শক্তি শ্রমিকদের বিপথগামী করে তুলছে। আন্দোলনের নামে গোবিন্দগঞ্জকেন্দ্রিক কতিপয় ফোরষ্ট্রোক শ্রমিক অরাজকতা সৃষ্টি করছে গোবিন্দগঞ্জ পয়েন্টে। প্রায় দেড় মাস পূর্বের একটি মীমাংসিত বিষয়কে উস্কানী দিয়ে এ মহলটি শান্ত ছাতককে অশান্ত করে তোলার পাঁয়তারা করছে। এসব সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান বিবৃতিদাতারা।