- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের বাগবাড়ি এলাকায় চুরি

ছাতক প্রতিনিধি
ছাতক শহরের বাগবাড়ি এলাকায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে ৫
লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে শহরের বাগবাড়ি এলাকার আরজ মিয়ার পুত্র মহিন উদ্দিনের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় গৃহকর্তা মহিন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ছাতক থানায় একটি লিখির অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, গৃহকর্তা স্বপরিবারে বেড়াতে যাওয়ার সুযোগে বৃহস্পতিবার ভোরে সংঘবদ্ধ চোরেরা বসতঘরের পেছনের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের আলমিরাতে থাকা নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি ওজনের স্বর্নালংকার ও দেশী-বিদেশী কাপড়সহ সাড়ে ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ছাতক থানার এসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • [১]