ছাতক প্রতিনিধি
ছাতকের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে সাড়ে ১০লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পিডিপি-৩ এর আওতায় একটি বিশেষ বরাদ্দ হিসেবে এ অর্থ বিদ্যালয়ের উন্নয়নের জন্য দেয়া হয়। বুধবার নব গঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় পিডিপি-৩ এর ১০লক্ষ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে শাহীন চৌধুরী এ ঘোষনা দেন।
সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ নান্সি, সদস্য ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য ও শিক্ষিকা ডলি রানী দাস, সদস্য জেলি নাগ প্রমুখ।