- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের মন্ডলীভোগ স্কুলের দুই শিক্ষিকার বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতকের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্তা চক্রবর্ত্তীর অবসরকালীন ও সহকারী শিক্ষিকা বাসবী চৌধুরী লিলির বদলীজনিত বিদায় সংবর্ধনা বুধবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা পান্না বেগমের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউআরসির ইন্সষ্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিন, আ.লীগ নেতা শামীমুল ইসলাম শামীম, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম। এছড়াও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য সমিরন কর, মরিয়ম বেগম, সহকারী শিক্ষিকা পারুল সেনাপতি, পপি ইসলাম, খালেদা ইয়াসমিন, জমিলা খাতুন, শামীমা আক্তার, আজিজুন্নাহার, শিক্ষক বাবু লাল শর্ম্মা, আরিফুল ইসলাম। সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

  • [১]